জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিয়োগিতা

এ কে এম জহিরুল ইসলাম, বগুড়া।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ খেলার মাঠে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা (ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে) রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রদর্শনীয় মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ মহাসচিব (ভারপ্রাপ্ত) , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ও স্থায়ী কমিটি সদস্য।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বি এন পি।


এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা জাতীয় সংসদ সদস্য ও সভাপতি বগুড়া জেলা বিএনপি, অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান সাবেক মেয়র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এম আর ইসলাম স্বাধীন, প্রশাসক সিটি কর্পোরেশন সহ সূর্যের মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *