সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের ওপর নজরদারি এবং নীতিগত পর্যালোচনার লক্ষ্যে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।
সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে গঠিত নতুন ১০টি কমিটির সভাপতি ও গুরুত্বপূর্ণ সদস্যদের তালিকা নিচে উল্লেখ করা হলো:
১. কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: গয়েশ্বর চন্দ্র রায়
উল্লেখযোগ্য সদস্য: কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোসাম্মৎ শামীমা সুলতানা ও অন্যান্য।
২. শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: মোহাম্মদ সেলিম ভূঁইয়া
উল্লেখযোগ্য সদস্য: শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন ও অন্যান্য।
৩. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: রকিবুল ইসলাম
উল্লেখযোগ্য সদস্য: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রফিকুল ইসলাম খান ও অন্যান্য।
৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: আবুল কালাম আজাদ সিদ্দিকী
উল্লেখযোগ্য সদস্য: মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, শওকত আরা আক্তার ও অন্যান্য।
৫. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: কলিম উদ্দিন আহমেদ
উল্লেখযোগ্য সদস্য: মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মানসুরা আক্তার, ওবায়দুল্লাহ সালাফী ও অন্যান্য।
৬. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: মো. আমানউল্লাহ আমান
উল্লেখযোগ্য সদস্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, নিলুফার চৌধুরী মনি ও অন্যান্য।
৭. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: আলহাজ মোহাম্মদ জি কে গউছ
উল্লেখযোগ্য সদস্য: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সুলতানা জেসমিন ও অন্যান্য।
৮. ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: নাসের রহমান
উল্লেখযোগ্য সদস্য: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সুলতানা আহমেদ ও অন্যান্য।
৯. ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: রফিকুল ইসলাম জামাল
উল্লেখযোগ্য সদস্য: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, নিপুন রায় চৌধুরী, সুবর্ণা সিকদার, মো. আবুল হাসান ও অন্যান্য।
১০. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি: সেলিমা রহমান
উল্লেখযোগ্য সদস্য: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা ও বিলকিস বেগম।
উল্লেখ্য, সংসদীয় শাসনব্যবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাজের স্বচ্ছতা নিশ্চিতকরণ, নীতি নির্ধারণে পরামর্শ এবং সার্বিক কার্যক্রম তদারকিতে এই সংসদীয় কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


