এ কে এম জহিরুল ইসলাম, বগুড়া।
বগুড়ার শাজাহানপুরে প্রথমবারের মতো বিভাগীয় কমিশনারের শুভাগমনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আজ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক বগুড়া মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী বিভাগ, রাজশাহী।
সভার শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান ও উপজেলার কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো কাজ শেষ করার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। তিনি শাজাহানপুরের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
সভাপতি জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, শাজাহানপুর একটি সম্ভাবনাময় উপজেলা। সকল দপ্তরের সমন্বিত উদ্যোগে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, রাস্তাঘাট, বিদ্যুৎ, আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার; তালুকদার মোঃ ইনতেজার, সহকারী কমিশনার (ভূমি); ডাঃ শাহনাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা; আমিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা; ফিরোজ আহম্মেদ খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা; মোঃ ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা; মোঃ আকরাম আলী, ইন্সপেক্টর (তদন্ত); মোঃ রাশেদ ইমরান, উপজেলা প্রকৌশলী; শাকিব রায়হান শরীফ, সাব-রেজিস্ট্রার; মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; আনিছুুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার; মোঃ মাহবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; মোঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; মোঃ আব্দুল মজিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক; মোঃ হাসেম আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা; মোঃ সাইদুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার; মোছাঃ অলিফা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; রাসেল আহমেদ, সহকারী প্রোগ্রামার; মোহাঃ লিয়াকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; মোঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা; মোঃ সাহাবুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য); মোহাঃ শফিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা; মোঃ হুকুম আলী (অ:দা:), উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা; মোছাঃ রাজিয়া সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা; শেখ মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ, হাইওয়ে পুলিশ স্টেশন; আহসান হাবিব, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; মোঃ মোজাহিদুল ইসলাম, এজিএম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২; এস এম এনামুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসএফপিসি (বন বিভাগ); জাকিয়া সুলতানা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা; মোঃ আমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক; মোঃ আহাদুজ্জামান, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন; আফছানা আফরিন, উপজেলা তথ্য আপা; মোঃ জহিরুল ইসলাম, গ্রাম আদালত সমন্বয়কারী।
সভা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


