এইচএসসির ফলাফল বিশ্লেষণ: সেনবাগ উপজেলায় এবারও শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ

মো. সাইফুল ইসলাম | নোয়াখালী।

এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ। উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি নোয়াখালী জেলার মহিলা কলেজগুলোর মধ্যেও প্রতিষ্ঠানটি এবারও শীর্ষে রয়েছে।

প্রতিষ্ঠানটি থেকে এবার ১১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে একজন জিপিএ-৫সহ মোট ৭৫ জন উত্তীর্ণ হয়েছে। কলেজটির পাসের হার ৬৬ দশমিক ৯৬ শতাংশ।

উপজেলার ফলাফলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনবাগ সরকারি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৫২৮ জন পরীক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫সহ মোট ২৮২ জন পাস করেছে। কলেজটির পাসের হার ৫৩ দশমিক ৪১ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪০ দশমিক ৫১ শতাংশ।

চতুর্থ অবস্থানে রয়েছে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পাস করেছে। পাসের হার ২৫ শতাংশ।

অন্যদিকে, পঞ্চম অবস্থানে রয়েছে কানকিরহাট ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫সহ ৩৫ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ২২ দশমিক ৪৪ শতাংশ।

সার্বিক ফলাফল পর্যালোচনায় দেখা যায়, সেনবাগ উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ ধারাবাহিকভাবে ভালো অবস্থান ধরে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *