লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা বিপ্লবের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা বিপ্লবের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে বিপ্লবকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে । তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা সংগঠনের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত বিপ্লবের বক্তব্য কিংবা জেলা ও পৌর ছাত্রদলের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *