এ কে এম জহিরুল ইসলাম, বগুড়া।
বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন-২০২৭ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও লয়ার্স ফ্রন্ট বগুড়া এবং স্বতন্ত্র সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোস্তফা কামাল প্রিন্স মনোনয়ন দাখিল করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্যানেলে সভাপতি পদে আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক পদে আব্দুল ওহাব সহ ১৫ পদে
মনোনয়নপত্র দাখিল করেন ।
আসন্ন নির্বাচনকে ঘিরে বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীদের নিয়ে আইনজীবীদের মধ্যে চলছে আলোচনা ও প্রচার-প্রচারণা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা নির্বাচিত হলে আইনজীবীদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ এবং সার্বিক কল্যাণে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন তাঁদের সমর্থকরা।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


