সংবাদ সারাদিন ডেস্ক
অর্থনৈতিক দুর্নীতির চেয়েও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিচারকদের বিরুদ্ধে অসততার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বিচারিক কার্যক্রমে শুদ্ধাচারবিষয়ক কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।
বিচার বিভাগের ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্থনৈতিক দুর্নীতির চেয়েও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে।’
বিচারকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, হাতে গোনা কয়েকজন বিচারকের বিরুদ্ধে অসততার অভিযোগ রয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে, তাদের বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না।
আইনমন্ত্রীর বক্তব্যে বিচারিক কার্যক্রমে শুদ্ধাচারের পাশাপাশি অতীতের গণহত্যার প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের মতোই ৯০ এবং ২৪-এর গণহত্যাকারীদের বিরুদ্ধেও আমরা কথা বলবই।’


