মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনা নগরীতে দুষ্কৃতকারীদের হামলা ও ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও জননেতা নজরুল ইসলাম মঞ্জু।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ভাঙচুরের ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি।


