আন্তর্জাতিক ডেস্ক
সাবেক সেনাপ্রধান আইজেনকোটকে ২৮ দিনের মধ্যে একটি জোট সরকার গঠন করতে হবে, যা প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘ মেয়াদের অবসান ঘটাবে।ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তার প্রতিদ্বন্দ্বী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে গাদি আইজেনকোটকে দেশের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, হারজোগ শনিবার সন্ধ্যায় আইজেনকোটকে তার সিদ্ধান্তের কথা জানান এবং রবিবার একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে দায়িত্ব তুলে দেবেন।
২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সরকার গঠনের জন্য কাকে নিয়োগ দেবেন তা ঠিক করতে হারজোগ এই সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন।
আরব-নেতৃত্বাধীন দলগুলোসহ প্রায় ৬৭ জন আইনপ্রণেতা পরবর্তী সরকার গঠনের জন্য ইয়াশার পার্টির নেতা আইজেনকোটকে সমর্থন করেছেন, যেখানে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমর্থন করেছেন মাত্র ৪৬ জন।
সরকার গঠনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় আসন, অর্থাৎ নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টি আসন নিয়ে একটি জোট গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন, যা ১৪ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে।
অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের চার-দলীয় জোট ৪৮টি আসন জিতেছিল, অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট ৫৩টি আসন পায়, ফলে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন থেকে উভয় দলই পিছিয়ে ছিল। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড সংখ্যক ১৯টি আসন জিতেছিল।
আইজেনকোট আরব-নেতৃত্বাধীন দলগুলোর সাথে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, কারণ সেক্ষেত্রে তিনি ৬৭ আসনের একটি জোট গঠন করতে পারবেন। দুটি অতি-গোঁড়া ইহুদি দল, ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস-কে পক্ষে আনতে পারলে তিনি ঠিক ৬১টি আসন পাবেন। সংসদীয় আস্থা ভোটে জয়ী হলে তিনি ৬১টির কম আসন নিয়েও সরকার গঠন করতে পারবেন।
সূত্র: আলজাজিরা
-রাসেল রানা
তারিখ: ০৮/১১/২০২৬ ইং


