পাঁচ শতাধিক শ্রমিকের বিক্ষোভ, ফুলবাড়ীতে কার্যালয় ভাঙচুরের বিচার দাবি

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন পাঁচ শতাধিক শ্রমিক। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ কমিটির সম্পাদক মো. রাসেল পারভেজের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর রাতে পূর্ব গৌরীপাড়া এলাকায় ইউনিয়নের সাব-অফিসে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে।

এ ঘটনায় আব্দুল লতিফ বাবু ও তাঁর চার-পাঁচজন সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, শ্রমিক সংগঠনের কার্যালয়ের নিরাপত্তা ও সংগঠনের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *