মো. শফিউল আলম রাশেদ
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার ২ নং বিনয়কাঠি ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট মো আনিসুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. এনামুল হক এলিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমান খান পান্নু ও যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক সাজু। এ ছাড়াও ঝালকাঠি জেলা, উপজেলা ও শহর যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শামীম তালুকদার যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এলিন সরদার তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন। পাশাপাশি দেশের কল্যাণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান বক্তা মো. রবিউল হোসেন তুহিন তাঁর বক্তব্যে সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ বক্তা অ্যাডভোকেট আনিসুর রহমান খানও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিনয়কাঠি ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের আয়োজন করে ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন যুবদল।


