সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মো. সাইফুল ইসলাম | নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সুবর্ণচর উপজেলার চরবাটা অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল হুদার সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

এ সময় আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক এবং সদস্যসচিব মামুন হাসান রোহানসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভায় সুবর্ণচর উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *