ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, সেগুলোর ওপর আলোচনা এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে স্পিকার সংসদীয় রীতিনীতি মেনে চলার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় সাবেক কয়েকজন সংসদ সদস্য, গণপরিষদ সদস্য এবং সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ধর্মমন্ত্রী শামীম কায়সার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *