মো. সাইফুল ইসলাম | লক্ষ্মীপুর।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, দিবসটির তাৎপর্য এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য সুসংহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দিবসটির মানবিক কর্মসূচির অংশ হিসেবে জেলা কারাগার ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশনের বিশেষ ব্যবস্থাও গ্রহণ করে জেলা প্রশাসন।


