বগুড়া আরডিএ তে ৪৫ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

এ কে এম জহিরুল ইসলাম, বগুড়া।

দক্ষতা বৃদ্ধি, শিক্ষা প্রশাসনে সক্ষমতা উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মোঃ কেরামত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ, বগুড়ার সম্মানিত মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মোঃ শাহজাহান।

প্রশিক্ষণে নবীন শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, শিক্ষা প্রশাসনের বিভিন্ন দিক, নেতৃত্বের বিকাশ, নৈতিকতা এবং দায়িত্বশীলতার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।


অতিথিবৃন্দ শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের আন্তরিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


উল্লেখ্য, নবীন শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মজীবনের প্রাথমিক প্রস্তুতি, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *