সেলিম রেজা, নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলায় ২০১২ সালের জামায়াতের অফিস ভাঙচুর মামলায় হরিণচড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারুর মোড় এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহবুব আলম হরিণচড়া ইউনিয়নের বটতলী বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি হরিণচড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মাহবুব আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


