শাল্লায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মন্নার মিয়ার মৃত্যু, আহত অন্তত ১৫–২০ জন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:



সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিজগাঁও গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মন্নার মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মৃত্যুর সঠিক কারণ, সংঘর্ষের সূত্রপাত এবং আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *