খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার নয়টি থানা এলাকায় বিশেষ তৎপরতা চালিয়েছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রমে বিভিন্ন মামলার ৩১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার নয়টি থানা এলাকায় নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ৭৩৮টি যানবাহনে তল্লাশি চালানো হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা দায়েরের পাশাপাশি ১০টি যানবাহন আটক করা হয়েছে।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ৭৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশ।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।


