কলকাতা-মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া বিমান ছিনতাই আতঙ্ক

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার সকালে কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ১০৫ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের ঠিক আগে বিমানের শৌচাগারের আয়নায় ‘হাইজেক অ্যালার্ট’ বা ছিনতাইয়ের সতর্কবার্তা দেখতে পান কেবিন ক্রুরা। এরপরই বিমানটিকে বিমানবন্দরের একটি ‘আইসোলেশন বে’-তে (নিরাপদ বিচ্ছিন্ন স্থান) সরিয়ে নেওয়া হয়।
কর্মকর্তারা জানান, বিমানটিতে তল্লাশি চালানো হলেও দুপুর দেড়টা পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।


ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১০টার দিকে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা জানান, “এআই ৭৭২ (AI 772) ফ্লাইটের পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কেবিন ক্রুরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের সতর্কবার্তা লেখা দেখতে পান; সম্ভবত লিপস্টিক দিয়ে এটি লেখা হয়েছিল।”


প্রটোকল অনুযায়ী তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা জারি করা হয় এবং বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। ওই কর্মকর্তা আরও বলেন, “নিয়ম অনুযায়ী নিরাপত্তা কর্মী, দমকল বাহিনী এবং বোম্ব স্কোয়াডের সদস্যদের তল্লাশি অভিযানের জন্য মোতায়েন করা হয়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়।”


পরবর্তীতে কর্মকর্তারা জানান, দুপুর দেড়টা পর্যন্ত বিমানটিতে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যাত্রীদের মালপত্রও পরীক্ষা করা হয়েছে।
বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়, তবে দুপুর দেড়টা পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।


ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১০টার দিকে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা জানান, “এআই ৭৭২ (AI 772) ফ্লাইটের পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কেবিন ক্রুরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের সতর্কবার্তা লেখা দেখতে পান; সম্ভবত লিপস্টিক দিয়ে এটি লেখা হয়েছিল।”

প্রটোকল অনুযায়ী তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা জারি করা হয় এবং বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। ওই কর্মকর্তা আরও বলেন, “নিয়ম অনুযায়ী নিরাপত্তা কর্মী, দমকল বাহিনী এবং বোম্ব স্কোয়াডের সদস্যদের তল্লাশি অভিযানের জন্য মোতায়েন করা হয়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়।”


পরবর্তীতে কর্মকর্তারা জানান, দুপুর দেড়টা পর্যন্ত বিমানটিতে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যাত্রীদের মালপত্রও পরীক্ষা করা হয়েছে।

-সূত্র: হিন্দুস্তান টাইমস

-রাসেল রানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *