সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে সাময়িক এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির ফল বলে ব্যাখ্যা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশ্বস্ত করে বলেছেন, বর্তমান সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই; পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সেপ্টেম্বরের মাঝামাঝি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী জানান, সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তিনি উল্লেখ করেন, কটি মহেশখালীর ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (FSRU) কারিগরি ত্রুটি ইতিমধ্যেই মেরামত শেষ হয়েছে এবং রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া চালু হয়েছে। ফলে বাসাবাড়ির পাশাপাশি খুব দ্রুতই শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাবে।
সংকটের নেপথ্যে বৈশ্বিক ও ভূরাজনৈতিক কারণ জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এটি সরকারের কোনো ভুল সিদ্ধান্ত বা ব্যর্থতার কারণে তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং প্রণালী সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিশ্বজুড়েই বিদ্যুৎ ও তেলের সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের তৈরি হয়েছে।
জরুরি বরাদ্দ ও সরকারি পদক্ষেপ এই জরুরি সংকট সামাল দিতে এবং বিকল্প উৎস থেকে গ্যাস ও জ্বালানি নিশ্চিত করতে সরকার বাজেট বরাদ্দ বাড়িয়ে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা প্রদান করেছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন মিত্র দেশ থেকে বিকল্প উপায়ে দ্রুত এলএনজি (LNG) ও জ্বালানি আমদানির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণসহ নানা আয়োজনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি পরিবেশ রক্ষা ও জাতীয় ঐক্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও দল মিলে সব চক্রান্ত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।


