খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:


খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে নগরীর হকারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে খুলনা মহানগর হকার্স ইউনিয়ন সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে।


কর্মসূচিতে হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন এলাকার হকাররা অংশ নেন। এ সময় তারা উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানান এবং নিজেদের জীবিকা রক্ষায় দাবি তুলে ধরেন।


হকার্স ইউনিয়নের নেতারা বলেন, হকারদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে হবে। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *