মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার রূপসা উপজেলায় নির্মাণাধীন একটি ইটের দেয়াল ধসে চাপা পড়ে খলিলুর রহমান খান (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দেয়াল ধসের ঘটনায় তিনি গুরুতরভাবে চাপা পড়েন। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে দেয়ালটি ধসে পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।


