চন্দ্রগঞ্জে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

মো সাইফুল ইসলাম | লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর চন্দ্রগন্জ উপজেলার পশ্চিম লতিফপুরে পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আদরের সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। তাঁদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।

নিহত শিশুটি পশ্চিম লতিফপুর এলাকার ২ নম্বর পোল নলেজ ভিউ একাডেমি সংলগ্ন আইন্নার বাড়ির কালাচাঁদের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোনো এক সময় শিশুটি পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। মুহূর্তেই পরিবারজুড়ে নেমে আসে শোকের মাতম। সন্তানের নিথর দেহ সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা।

মাত্র চার বছর বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

একটি অসতর্ক মুহূর্তে ঝরে গেল একটি নিষ্পাপ প্রাণ। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না স্বজন ও প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *