১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে  হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী ।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুরকা গ্রামে ফিলিস্তিনিরা যানবাহনের দিকে পাথর ছুড়ছিল, তা থামাতে তাদের সৈন্যরা গুলি চালায়। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অধিকৃত পশ্চিম তীরের বুরকা গ্রামে।

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত কিশোরের নাম মোতাজ ইয়াদ দাগলাস বলে শনাক্ত করেছে।
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে যে, ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ হস্তান্তর করছে না। কর্মকর্তাদের ভাষ্যমতে, অধিকৃত পশ্চিম তীরের বুরকা গ্রামে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনী গুলি চালিয়ে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে এবং আরও দুই কিশোরকে আহত করেছে।

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত কিশোরের নাম মোতাজ ইয়াদ দাগলাস বলে শনাক্ত করেছে এবং জানিয়েছে যে, ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ আটকে রেখেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, এই ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে।

সূত্র -আলজাজিরা

-রাসেল রানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *