স্নাতক পাস প্রার্থীদের জন্য সুযোগ, থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা; আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত
চাকরি ডেস্ক | ১২ অক্টোবর ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেনে ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির মাইক্রোফাইন্যান্স বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে মাঠপর্যায়ে কাজের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: ট্রেইনি অফিসার, মাইক্রোফাইন্যান্স
- পদসংখ্যা: ২০০
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা অনার্স পাস
- বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর
- অতিরিক্ত যোগ্যতা: মোটরসাইকেল চালানোর দক্ষতা
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণকাল হবে তিন সপ্তাহ। এ সময় থাকা ও খাওয়ার খরচ প্রতিষ্ঠান বহন করবে।
প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশকালে মূল বেতন, বেইজ অ্যালাউন্স, মোটরসাইকেল অ্যালাউন্স ও মোবাইল অ্যালাউন্সসহ মোট মাসিক বেতন-ভাতা হবে ২৬ হাজার টাকা। চাকরি স্থায়ী হওয়ার পর মোট মাসিক বেতন-ভাতা বেড়ে দাঁড়াবে ৩৩ হাজার টাকায়।
এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে দূরত্ব ভাতা, নির্দিষ্ট অঞ্চলে অতিরিক্ত ভাতা, নারী কর্মীদের জন্য সুরক্ষা ভাতা, যাতায়াত ও চিকিৎসা ভাতা, মোবাইল বিল এবং পারফরম্যান্সভিত্তিক ইনসেনটিভের সুযোগ রয়েছে। আরও রয়েছে বছরে তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং সপ্তাহে দুই দিন ছুটি।
কী কাজ করতে হবে?
নিয়োগপ্রাপ্তদের মাঠপর্যায়ে সদস্য নির্বাচন ও ভর্তি, ঋণ প্রস্তাব তৈরি, ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা এবং কিস্তি ও সঞ্চয় আদায়ের দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সদস্যদের ঋণের সঠিক ব্যবহার, সঞ্চয়ের গুরুত্ব এবং পাসবই ব্যবহারের বিষয়ে সচেতন করাও কাজের অংশ।
আবেদনের শেষ তারিখ ও বিস্তারিত
আগ্রহী প্রার্থীদের ৭ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও নিয়োগের বিস্তারিত শর্ত জানতে নিচের লিংকে প্রবেশ করুন।
আবেদন ও বিস্তারিত: https://bdjobs.com/
চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা, কর্মস্থল, বেতন-ভাতা এবং আবেদনের শর্তগুলো যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


