বগুড়ায় ইউজিসি প্রতিনিধি দলের পুণ্ড্র ইউনিভার্সিটি পরিদর্শন।

এ কে এম জহিরুল ইসলাম, বগুড়া।

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে স্থায়ী সনদ প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের প্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী সনদপ্রাপ্তির শর্তাবলি যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে কিনা তা যাচাইয়ের লক্ষ্যে ১২ নভেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চার সদস্যের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

ইউজিসি প্রতিনিধিদলে ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর মোঃ মেহেদী হাসান খান, ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোছাঃ জেসমিন পারভীন, অতিরিক্ত পরিচালক মোঃ সুলতান মাহমুদ এবং সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান। পরিদর্শনকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো, একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, শিক্ষার্থী সংক্রান্ত বিষয়াবলি, পাঠদান ও গবেষণার পরিবেশ, গ্রন্থাগার, ল্যাবরেটরি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী স্থায়ী সনদপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় অন্যান্য শর্তাদি, প্রয়োজনীয় কাগজপত্র, দলিলাদি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারী এএইচএম গোলাম রসুল খান, সদস্য মো. জাহেদুর রহমান, আয়শা বেগম, শাহজাদী বেগম, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ। পরিদর্শন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সংশ্লিষ্ট সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *