চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিলে শায়েখ আহমেদ আলী মোল্লাইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি আসবে না

জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি


তা’লিমুস সাবাব বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ আহমেদ আলী মোল্লা বলেছেন, প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য নৈতিকতা, সততা, মানবিকতা ও ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ইসলামের শিক্ষা মানুষের অধিকার রক্ষা, অন্যায়ের প্রতিবাদ, দুর্নীতি প্রতিরোধ এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইসলামী আদর্শ মানুষকে সত্যবাদিতা, আমানতদারি, পরোপকার, সহনশীলতা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। এসব মূল্যবোধ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা গেলে শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।


তিনি আরও বলেন, ইসলামী আইনের বাস্তবায়ন না থাকায় চারদিকে শুধু হানাহানি লেগে আছে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু বক্তব্য বা স্লোগান যথেষ্ট নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করা, মানুষের মৌলিক অধিকার রক্ষা, দুর্নীতি ও বৈষম্য প্রতিরোধ এবং সব মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এক কথায়, ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি আসবে না। তাই, ইসলামের ন্যায়নীতি ও মানবিক শিক্ষার চর্চা বাড়ানোর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।


শায়েখ আহমেদ আলী মোল্লা শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর তা’লিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদরাসার দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে এসব কথা বলেন।


মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন। প্রধান আলোচক ছিলেন দাউদকান্দির জায়াগীর কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শাহাদাত হোসাইন মোজাদ্দেদী। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউপির সাবেক ইকবাল হোসেন মজুমদার। এরআগে সকালে মহিলা মাহফিলে বিশেষ মুফাচ্ছির ছিলেন চৌদ্দগ্রাম মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক ক্বারী ইমাম হোসাইন জিহাদী, নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম।


চন্দ্রপুর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির কমিটির সভাপতি মাওলানা আবুল বশার মিয়াজীর সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন মোল্লা ফুয়াদ বিন মোস্তফা, মাহবুবুল হক, আবু তাহের। চন্দ্রপুর তা’লিমুল কোরআন নূরানী হাজেজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এম ইব্রাহিম খলিলের সার্বিক তত্বাবধানে মাহফিলে যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হালিম, কেএম সাব্বির আহমেদ, আবদুল মান্নান, শাহ পরান ফাহাদ, কাউছার হোসেন সৈকত, আমান উল্লাহ। ইমাম হোসাইনের উপস্থাপনায় মাহফিলে বিশেষ আকর্ষণ ছিল ইসলামী সংগীত ও কোমলমতি ছাত্রদের শিক্ষামূলক পরিবেশনা। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রোতাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *