দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

হুমায়ুন কবির আরও বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে দেশের মানুষের কঠোর অবস্থানের কথা বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে।

এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *