সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুতের সময় কেবল মোট আয় ও অর্জিত সম্পদের বিবরণ দিলেই চলবে না; পাশাপাশি সারা বছরের জীবনযাত্রার (Lifestyle Expenses) সুনির্দিষ্ট খরচের তথ্য দেওয়াও এখন বাধ্যতামূলক। একজন করদাতার ঘোষিত বা প্রদর্শিত আয়ের সঙ্গে তাঁর জীবনযাত্রার মান ও ব্যয়ের সঙ্গতি রয়েছে কি না, তা যাচাই করতেই রাজস্ব বিভাগ এই নিয়ম কড়াভাবে কার্যকর করছে।
করদাতাদের রিটার্ন ফাইলিংয়ের ‘আইটি ১১গ (২০২৩)’ ফরমে জীবনযাত্রার ব্যয়ের পূর্ণ বিবরণী যুক্ত করতে হয়। যদি পরিবারের অন্য কোনো সদস্যের অর্জিত অর্থ দিয়ে এসব খরচ চালানো হয়, তবে সেটিও মন্তব্য কলামে স্পষ্টভাবে উল্লেখ করার নিয়ম রয়েছে।
রিটার্নে যেসব খাতের খরচের তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক:
- পরিবারের ভরণপোষণ: বাজার খরচসহ পুরো এক বছরে সংসারের দৈনন্দিন পরিচালনায় মোট কত টাকা ব্যয় হয়েছে, তার সামগ্রিক হিসাব।
- আবাসন ও বাড়িভাড়া: সারা বছরের মোট বাসাভাড়া এবং নিজস্ব বাসা হলে তার বাৎসরিক রক্ষণাবেক্ষণ খরচের হিসাব।
- যানবাহন বা গাড়ি ব্যবহার: নিজস্ব প্রাইভেট কার বা মোটরসাইকেলের পেছনে সারা বছরের জ্বালানি, সার্ভিসিং, পার্কিং ও চালকের বেতন বাবদ মোট খরচ।
- ইউটিলিটি ও যোগাযোগ বিল: বিদ্যুৎ, গ্যাস, পানি, ল্যান্ডফোন, মোবাইল রিচার্জ এবং ইন্টারনেট বিলের বাৎসরিক হিসাব।
- সন্তানদের শিক্ষা ব্যয়: সন্তানদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, কোচিং ও সার্বিক শিক্ষাসংক্রান্ত খরচ। (আয়ের তুলনায় শিক্ষাব্যয় অস্বাভাবিক হলে অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠতে পারে)।
- দেশ-বিদেশে ভ্রমণ: বছরের মধ্যে দেশ বা বিদেশে ভ্রমণের যাতায়াত, হোটেল ও কেনাকাটার খরচ (ক্রেডিট কার্ডে খরচ করলেও তা হিসাবভুক্ত করতে হবে)।
- উৎসব ও পার্বণ: ঈদ, পূজা বা বিশেষ উৎসব উপলক্ষে পোশাক, বাজার, স্বজনদের উপহার কিংবা নগদ অর্থ প্রদানের পরিমাণ।
- উৎসে কর ও সারচার্জ: বছরজুড়ে বিভিন্ন খাত থেকে কেটে রাখা উৎসে কর (AIT), সঞ্চয়পত্রের মুনাফায় কর্তিত কর এবং পূর্ববর্তী বছরের প্রদত্ত আয়কর ও সারচার্জের পরিমাণ।
- ঋণের সুদ: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ব্যক্তিগত বা অন্য কোনো ঋণের বিপরীতে বছরে পরিশোধ করা মোট সুদের পরিমাণ।
কর কর্মকর্তাদের সতর্ক নজরদারি:
আয়কর বিশেষজ্ঞদের মতে, একজন করদাতা যে পরিমাণ আয় প্রদর্শন করছেন, বাস্তবে তাঁর জীবনযাত্রার ব্যয় তার চেয়ে অস্বাভাবিক বেশি কি না—তা মিলিয়ে দেখতেই এই নজরদারি। রিটার্নে অসঙ্গতি এড়াতে সারা বছরের খরচ ও পরিশোধিত বিলের রসিদ সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।য়ী, চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৫৯০ জন এবং মৃত্যু হয়েছে ১১৭ জনের। কেবল বিগত ২৪ ঘণ্টাতেই ১ হাজার ৫৫৮ জন নতুন রোগী শনাক্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।
আলোচনা সভার মূল বার্তা ও সিদ্ধান্তসমূহ:
শিক্ষার্থীদের ভূমিকা: শিক্ষার্থীরা নিজেরা সচেতন হলে সেই বার্তা পরিবার ও প্রতিবেশীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই তাদের হাত ধরে সমাজকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়।
এডিসের প্রজননস্থল ধ্বংস: ফুলদানির টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
উপসর্গ ও চিকিৎসা: তীব্র জ্বর, শরীর ও জয়েন্টে ব্যথা, দুর্বলতা কিংবা বমি বমি ভাব দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।
বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শহিদুল ইসলাম আকিক, চিনাকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক বাচ্চু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।


