দেশে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী 

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬  

চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দেশের প্রতিটি নাগরিকের বিপরীতে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রেজা আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে সরকারের এই আর্থিক স্থিতির তথ্য নিশ্চিত করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মাথাপিছু ঋণের অর্থনৈতিক চাপ কমানো এবং সরকারি অর্থায়নে শৃঙ্খলা ফেরাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কৌশল তুলে ধরেন অর্থমন্ত্রী।

ঋণভার কমাতে সরকারের প্রধান কৌশলসমূহ:

রাজস্ব আদায় বৃদ্ধি: কর ও কর-বহির্ভূত ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে সরকারের নিজ উৎস থেকে আয় বাড়ানোর ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ব্যয় সংকোচন: কম অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প ও অপ্রয়োজনীয় সরকারি ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে বাজেট অর্থায়নের চাপ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

উচ্চ সুদের ঋণ নিয়ন্ত্রণ: সঞ্চয়পত্রের মাধ্যমে মাত্রাতিরিক্ত ঋণ নেওয়া রুখতে নির্ধারিত সীমা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। একইসঙ্গে সঞ্চয়পত্রের মুনাফার হারকে বাজারভিত্তিক সুদের হারের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে।

অভ্যন্তরীণ ঋণ সংস্কার: সরকারি সিকিউরিটিজ বাজারকে প্রতিযোগিতামূলক করা এবং অভ্যন্তরীণ ঋণের সার্বিক সুদের হার ও পুনর্বিত্তায়নের ঝুঁকি কমানোর নীতি জোরদার করা হচ্ছে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, রাজস্ব আয় বৃদ্ধি এবং শৃঙ্খলাবদ্ধ অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চ সুদের ঋণের ওপর নির্ভরতা কমে আসবে এবং সরকারের ওভারঅল সুদ পরিশোধের ব্যয় অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *