জহিরুল ইসলাম সুমন | চৌদ্দগ্রাম প্রতিনিধি
ইসলামিক এডুকেশন সোসাইটির জাতীয় পর্যায়ের বৃত্তি পরীক্ষা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটির গুণবতী ডিগ্রি কলেজ কেন্দ্রের সমন্বয়ক আব্দুল হামিদ, কেন্দ্র সচিব শহিদুল হুদা ভূঁইয়া মানিক, সহকারী কেন্দ্র সচিব শহিদ উল্লাহ ভূঁইয়া, হল সুপার আবুল কালাম আজাদ বাবুল, সহকারী হল সুপার মো. সেলিম মিয়া, কাজী মো. আফাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গুণবতী, আলকরা ও জগন্নাথদীঘি ইউনিয়নের ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ৬৩৫ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সারাদেশে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও বৃত্তি প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।


