২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট নিরসনে মহাপরিকল্পনা: জাতীয় সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ০ সেপ্টেম্বর | আপডেট: ০৮  সেপ্টেম্বর ২০২৬  

দেশের বিদ্যমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট ২০৩০ সালের মধ্যে স্থায়ীভাবে সমাধানে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত জ্বালানি সংকট সংক্রান্ত আলোচনার জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ:

রামপাল ও অতিরিক্ত বিদ্যুৎ: চলতি সপ্তাহেই ৬৬০ মেগাওয়াটের রামপাল বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অতিরিক্ত ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে কোনো ‘ক্যাপাসিটি চার্জ’ প্রযোজ্য হবে না।

গ্যাসের সরবরাহ বৃদ্ধি: বর্তমানে দেশে গ্যাসের ঘাটতি ১,২০০ মিলিয়ন ঘনফুট। ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে আরও ২,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।

অনুসন্ধান ও ড্রিলিং: ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার শেষ করা হবে (ইতোমধ্যে ২৯টির কাজ সম্পন্ন)। বাপেক্সকে শক্তিশালী করতে আরও দুটি রিগ কেনা হচ্ছে।

সমুদ্রসীমে তেল-গ্যাস অনুসন্ধান: ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এর আওতায় ২৬টি (১৫টি গভীর ও ১১টি অগভীর) ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যা আগামী নভেম্বর পর্যন্ত চলবে।

ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার চুক্তি:

প্রতিমন্ত্রী জানান, দেশের একমাত্র অপরিশোধিত তেল পরিশোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’-র দ্বিতীয় ইউনিট চালুর মাধ্যমে এর পরিশোধন সক্ষমতা বার্ষিক ১৫ লাখ টন থেকে ৪৫ লাখ টনে উন্নীত করা হবে। গত ৩ সেপ্টেম্বর এ প্রকল্পের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (IDB) সাথে ১ বিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ভর্তুকি ও দাম সমন্বয়:

আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্যের সংকট উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, গত ১৮ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সমন্বিত জ্বালানি মূল্য ব্যবস্থার আওতায় সরকারকে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। প্রতিবেশী দেশে পাচার রোধেই মূলত তেলের দাম সামান্য সমন্বয় করা হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগের সরকারের আমদানিনির্ভর নীতি বদলে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *