২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘STC Spot Assessment Day 2026’
ইউরোপে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছেন এমন শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করেছে STC Overseas Education। আগামী বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে ‘STC Spot Assessment Day 2026’। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।
আয়োজক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ফিনল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, নরওয়ে, জার্মানি, স্পেন, গ্রিস ও লিথুয়ানিয়ায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের জন্য থাকছে ফাইল খোলার ফি এবং ভিসা-পরবর্তী সেবা ফিতে ২৮ শতাংশ ছাড়। পাশাপাশি বিনামূল্যে একাডেমিক প্রোফাইল মূল্যায়ন, বিশেষজ্ঞ পরামর্শ এবং উপযুক্ত শিক্ষাগন্তব্য নির্বাচনে দিকনির্দেশনা দেওয়া হবে।
আয়োজকদের মতে, বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য এটি নিজেদের শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন, সম্ভাব্য গন্তব্য সম্পর্কে ধারণা অর্জন এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের একটি সুযোগ।
অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। স্থান: STC Overseas Education-এর বনানী কার্যালয়, ইউনাইটেড বেনিসন ভবন (৫ম তলা), বাড়ি-১, রোড-১৭, ব্লক-ডি, বনানী, ঢাকা-১২১৩। হোটেল সারিনার বিপরীতে অবস্থিত কার্যালয়টিতে আগ্রহী শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৮৪৪-২২০০০৩
আন্তর্জাতিক শিক্ষার পথে সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা হতে পারে ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


