সংবাদ সারাদিন ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬
সরকারের বিকল্প প্রস্তাব দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই বিরোধী দল লংমার্চ কর্মসূচির মতো পথ বেছে নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বিরোধী দল চাইলে তাদের গঠনমূলক বক্তব্য ও প্রস্তাব সংসদে তুলে ধরতে পারত। কিন্তু তারা সংসদ এড়িয়ে রাজপথে যে ভাষায় উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, তা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
সরকারের অর্জন তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও দাবি করেন, আন্তর্জাতিক বৈশ্বিক সংকট ও জ্বালানি সংকটের মধ্যেও দেশীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে এবং রিজার্ভ আড়াই গুণ বেড়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের এসব ইতিবাচক অগ্রগতি ও অর্জনের বিষয়টি জনগণের চোখ থেকে আড়াল করতেই বিরোধী দল রাজপথে নেমে যুদ্ধংদেহী পরিবেশ তৈরির চেষ্টা করছে।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, “সভা-সমাবেশ বা গঠনমূলক আলোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। তবে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র বিনষ্ট করার কোনো প্রচেষ্টা কারও গ্রহণ করা উচিত নয়।”
বিস্তারিত পড়তে ভিজিট করুন:


