বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মো: আল-মাহফুজ শাওন

বাগেরহাটের রামপাল উপজেলার রোনশেন মিরাখালী এলাকায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে কেউ ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেননি।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারলে অথবা কোনো নিখোঁজ তরুণীর সঙ্গে মিল খুঁজে পেলে রামপাল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *