মো শফিউল আলম রাশেদ।
ঝালকাঠী জেলা প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল শুক্রবার বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট মো. সিদ্দিক হোসেন এবং জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুমা হোসনে আরা সিদ্দিকের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
পরে মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। তিনি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, ধর্মীয় পরিবেশ বজায় রাখা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আনিসুর রহমান তাপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন,সদস্য সচিব এ্যাডভোকেট মো: আনিসুর রহমান খান, যুগ্ন আহবায়ক মোঃ এনামুল হক সাজুসহ ঝালকাঠি জেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
এছাড়া ও মসজিদ কমিটির সদস্য,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মসজিদের কার্যক্রম আরও গতিশীল করা,মসজিদে মুসল্লিদের অংশগ্রহণ বাড়ানো,ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও এলাকার ধর্মীয়-সামাজিক পরিবেশ সুন্দর রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানটি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।


