অনুমোদিত ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, বেতনের বৈষম্য হ্রাস

সংবাদ সারাদিন ডেস্ক

প্রকাশিত: ০৯   সেপ্টেম্বর | আপডেট: ০৯   সেপ্টেম্বর ২০২৬  

জাতীয় বেতন কমিশনের কিছু সুপারিশ আংশিক সংশোধন করে নতুন ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার। কমিশনের প্রস্তাবিত ২০টি গ্রেড বহাল থাকলেও ১ম, ৮ম ও ৯ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

নতুন এই বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত বেতনের আর্থিক সুবিধা সরকারি চাকরিজীবীরা পাবেন তিন ধাপে। একই সঙ্গে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

যেসব জায়গায় সংশোধন ও পরিবর্তন:

১ম গ্রেড: বেতন কমিশন ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা সুপারিশ করলেও সচিব কমিটির পর্যালোচনার পর সরকার তা ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করেছে।

৮ম ও ৯ম গ্রেড: এই দুই গ্রেডে কমিশন প্রারম্ভিক মূল বেতন ১০৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, যা সংশোধন করে সরকার ১০০ শতাংশ বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

কমেছে বেতনের বৈষম্য: আগের স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত ছিল ১:৯.৪৫। নতুন কাঠামোয় বৈষম্য কমিয়ে তা আনা হয়েছে ১:৭.৮-এ।

সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত প্রারম্ভিক বৃদ্ধি:

নতুন স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়া হয়েছে। ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন বাড়ছে ১০০%। এছাড়া ১২তম গ্রেডে ১১৫%, ১৩তম গ্রেডে ১১৮%, ১৪তম গ্রেডে ১৩০%, ১৫ ও ১৬তম গ্রেডে ১৩৫%, ১৭তম গ্রেডে ১৩৮%, ১৮তম গ্রেডে ১৩৯%, ১৯তম গ্রেডে ১৪১% এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ প্রারম্ভিক বেতন বেড়েছে।

বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হার:

২য় গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট ২.৭৫%, ৩য় ও ৪র্থ গ্রেডে ৩.৫০%, ৫ম গ্রেডে ৪% এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *